ধামরাই মুক্ত দিবস আজ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ধামরাই মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর ধামরাইকে হানাদার মুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা।মুক্তিযোদ্ধারা জানান, ধামরাইয়ের মুক্তিবাহিনী কমান্ডার

2025-12-13T16:29:37+00:00
2025-12-13T16:29:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাই মুক্ত দিবস আজ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৪:২৯ পিএম   (ভিজিট : ৩৮)
X

ধামরাই মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর ধামরাইকে হানাদার মুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধারা জানান, ধামরাইয়ের মুক্তিবাহিনী কমান্ডার বেনজীর আহমদের নেতৃত্বে কুশুরার ঢালিপাড়াসহ কয়েকটি ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা ধামরাইকে মুক্ত ঘোষণা করে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এদিন ভোরে ধামরাইয়ের বৈন্যা ও বালিয়া গ্রামে পাকসেনাদের সঙ্গে এক সম্মুখযুদ্ধে ১১ জন পাকসেনাকে হত্যা করে মুক্তিযোদ্ধারা। 

এ সময় পাকবাহিনীর গুলিতে ধামরাইয়ের মেছের আলী, ওয়াহেদ আলী ও আবুল হোসেনসহ অনেকে শহীদ হন।

পরে ওইদিনই পাকিস্তানি সেনারা ক্যাম্প ছেড়ে চলে গেলে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। শত্রুমুক্ত হয় ধামরাই।

দিবসটি উপলক্ষে প্রতি বছর ১৩ ডিসেম্বর নানা কর্মসূচি পালন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। তবে এ বছর তেমন কোনো কার্যক্রম দেখা যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy