আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা শহরের গোবিন্দপুর মাঠ পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।আটক যুবক ওই এলাকার

2025-12-13T18:36:27+00:00
2025-12-13T18:36:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৬ পিএম   (ভিজিট : ৩৯)
X

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা শহরের গোবিন্দপুর মাঠ পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

আটক যুবক ওই এলাকার মরহুম তারাচাদ শেখের ছেলে লিংকন হাসান হিরক (২৬)।

গত রাতে বাংলাদেশ সেনাবাহিনী ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ লিংকন হাসান হিরোকে আটক করা হয়। 

সেনাবাহিনীর ক্যাপ্টেন তোফাজ্জেল হক জানান, তারই নেতৃত্বে গভীর রাতে পরিচালিত এ অভিযানে গোবিন্দপুর মাঠ পাড়ার একটি টংঘর ঘিরে ফেলে হয়। ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন সেট (Vivo) উদ্ধার করা হয়েছে। এ সময় সেখানেই অবস্থানরত লিংকন হাসান হিরককে আটক করা হয়। 

উদ্ধারকরা অস্ত্র ও আলামত পুলিশ জব্দ করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy