চট্টগ্রামের ১৬ আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চট্টগ্রাম নগর ও উপজেলার ১৬টি সংসদীয় আসনে

2025-12-13T18:40:52+00:00
2025-12-13T18:40:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামের ১৬ আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০ পিএম   (ভিজিট : ৬০)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চট্টগ্রাম নগর ও উপজেলার ১৬টি সংসদীয় আসনে ৪২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক।

শুক্রবার জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এক অফিস আদেশে তাদেরকে এই নিয়োগ দেন। 

দায়িত্বপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে সবাই যেন আচরণবিধি মেনে চলেন, সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

দায়িত্বপ্রাপ্ত এই ৪২ জন ম্যাজিস্ট্রেটের মধ্যে চট্টগ্রাম নগরের ১৬টি থানা এলাকায় ১২ জন ও ১৫টি উপজেলায় ৩০ জন দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা শুক্রবার থেকে তাদের দায়িত্ব পালন শুরু করেছেন, যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের দুই দিন পর। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy