হাদির ওপর হামলার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ সমাবেশ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের বিরামপুরে ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক ও জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান

2025-12-13T19:42:48+00:00
2025-12-13T19:42:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাদির ওপর হামলার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ সমাবেশ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৪২ পিএম   (ভিজিট : ১৭৮)
X

দিনাজপুরের বিরামপুরে ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক ও জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর পরিকল্পিত গুলির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বেলা সাড়ে ১১টায় বিরামপুর পৌরশহরের ঢাকামোড়ে ছাত্র-জনতার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি), বাংলাদেশ জামায়াতে ইসলামি ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নেতাকর্মীসহ স্থানীয় স্থানীয়  ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের দিনাজপুর জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের একজন লড়াকু সৈনিক। দেশের দুর্নীতিবাজরা ধরে নিয়েছে, ওসমান হাদি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দেশে বড় বড় হামলাকারীদের ঠাঁই ঢাকা-৮ আসনে হবেনা। এজন্য তাঁকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। কেউ যদি আবারও এই জুলাই আন্দোলনের নেতাদের ওপর হামলা করে তাহলে বাংলাদেশে আরও একটি জুলাই আন্দোলন গড়ে তুলতে ছাত্র-জনতা কখনো পিছপা হবেনা। এজন্য হুশিয়ার করতে চাই, আর একবার যদি ছাত্রদের গায়ে হাত দেন তাহলে আমরা আবারও জুলাই আন্দোলনে নেমে যাবো।

সমাবেশে বক্তারা ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক শরিফ ওসমান হাদির ওপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য গুলিবিদ্ধের ঘটনার তীব্র প্রতিবাদ জানান। এছাড়া, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে জাতীয় যুবশক্তির দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব (প্রচার) জিন্নু রাইন, বাংলাদেশ ছাত্রপক্ষের বিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক মোসাব্বির অর্ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা ফাহিম সরকার, ছাত্র-জনতার পক্ষে সারোয়ার মোরশেদ, মারুফ মোরশেদ, ফরিদুল ইসলাম ও মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন। 

বিক্ষোভ সমাবেশ শেষে হাফেজ নূর মোহাম্মদের পরিচালনায় দুর্বৃত্তের হামলার গুরুতর আহত ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy