তারাকান্দায় ছাত্রলীগের উদ্যোগে তফসিলের বিরুদ্ধে প্রতিবাদ

তারাকান্দা(ময়মনসিংহ)প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর নির্দেশে নিষিদ্ধ ছাত্রলীগের গতকাল মধ্যরাতে মশাল মিছিল করেছে।

2025-12-14T10:23:23+00:00
2025-12-14T10:23:23+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
তারাকান্দায় ছাত্রলীগের উদ্যোগে তফসিলের বিরুদ্ধে প্রতিবাদ
তারাকান্দা(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১০:২৩ এএম   (ভিজিট : ১৭০)
X

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর নির্দেশে নিষিদ্ধ ছাত্রলীগের গতকাল মধ্যরাতে মশাল মিছিল করেছে।  রবিবার(১৩ডিসেম্বর) তারাকান্দা উপজেলায় কোন এক এলজিইডি র রাস্তায় ছাত্রলীগের সভাপতি মাহফুজ তালুকদারের নেতৃত্বে রাতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। 

তারাকান্দা থানার নতুন ওসি তানভীর আহমেদ যোগদানের পরে এত বড় মিছিল হয়েছে ছাত্রলীগের। উক্ত মশাল মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজ তালুকদার আইডি থেকে ছড়িয়ে পড়ে। 

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগকে সক্রিয় করতে গুপ্ত মিটিং চলছে। তফসিল ঘোষণার পরে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে অবৈধ বলে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেয় মশাল মিছিলে। 

এছাড়াও উপজেলার হাটবাজারে আওয়ামী লীগের নেতাকর্মীকে প্রকাশ্যে ঘুরতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে বিএনপি'র একাধিক স্থানীয় নেতাকর্মীর কাছ থেকে।আওয়ামী লীগকে সক্রিয় করতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এবং নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন উপজেলার যুগ্ন আহ্বায়ক জিয়াউল হক জিয়া। সেই সাথে  নেতাকর্মীদের সুসংগঠিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমের তৎপর এবং খোঁজ খবর রাখছেন জিয়াউল হক জিয়া। 

এ বিষয়ে তারকান্দা থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ জানান, কামারিয়া ইউনিয়নে রাত ১২টায় মশাল মিছিল করে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তবে কাউকে গ্রেফতার করতে পারিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy