হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে: উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক শরীফ

2025-12-14T11:56:39+00:00
2025-12-14T11:56:39+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে: উপদেষ্টা রিজওয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৬ এএম   (ভিজিট : ৫৭)
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
X

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক শরীফ ওসমান হাদির হামলাকারীদের ধরতে। 

রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান। 

উপদেষ্টা বলেন, মানুষকে ভয় দেখাতে ও নির্বাচনের ভীত দুর্বল করতে হামলা করা হচ্ছে। তবে নির্বাচন ঘোষিত সময়েই হবে। সরকার জনগণকে সাথে নিয়ে নির্বাচনের মাধ্যমে এ ধরনের হীন, কাপুরোষিত ও চক্রান্তমূলক আক্রমণের সঠিক জবাব দেবে। 

রিজওয়ানা হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় আছে। সমন্বয়হীনতা থাকলে পরিস্থিতি আরও খারাপ হতো। 

রিজওয়ানা হাসান বলেন, বিকৃত তথ্যের মাধ্যমে যেন কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। 

তিনি বলেন, গণমাধ্যম গণতন্ত্রের চর্চায় সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। কিন্তু জুলাই আন্দোলনের সময় সেটার ব্যতয় ঘটেছে। তারা সঠিক তথ্য প্রচার করেনি, পারেনি বা করতে দেওয়া হয়নি। 

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অবাধ তথ্য বস্তুনিষ্ট হতে হবে, বিকৃত নয়। গণমাধ্যমকে শক্তিশালী গণমুখী হিসেবে দেখতে চাই। তথ্যের যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন না হয় সেটা দেখতে চাই।




  বিষয়:   উপদেষ্টা রিজওয়ানা  হাদি  হামলাকারী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy