আনোয়ারায় ৫৫ লাখ টাকার ইয়াবা সহ দু' নারী মাদক কারবারি আটক

আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দু' নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার সকালে আটককৃতদেরকে আদালতে প্রেরণ করা

2025-12-14T12:21:19+00:00
2025-12-14T12:21:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় ৫৫ লাখ টাকার ইয়াবা সহ দু' নারী মাদক কারবারি আটক
আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:২১ পিএম   (ভিজিট : ৫৮)
X

চট্টগ্রামের আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দু' নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার সকালে আটককৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়। থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু  হয়েছে। 

‎শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বারখাইন তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় চট্টগ্রাম-বাঁশখালী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের কাছ থেকে ১৭ হাজার ছয়শত পিস ইয়াবাসহ আটক করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা।র‌্যাব সুত্রে জানা গেছে। 
,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭  কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কয়েকজন মাদক কারবারি বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে তৈলারদ্বীপ ব্রিজ এলাকার বাঁশখালী–চট্টগ্রামগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। চেকপোস্ট চলাকালে একটি ভাড়ায় চালিত নাম্বরবিহীন সিএনজি অটোরিকশা ওই স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই নারী পালানোর চেষ্টা করে।এ সময় র‌্যাব সদস্যরা তাদেরকে আটক করে।আটককৃতরা হলো,কক্সবাজার জেলার সদর উপজেলার টেকনাইফফা পাহাড়া এলাকার মো. কাশেমের কন্যা ছবুরা খাতুন (৪৮) এবং কক্সবাজার জেলার সদর উপজেলার বৈদ্যঘোনা এলাকার মো. ওমর ফারুকের স্ত্রী রহিমা বেগম (২৮)।
‎পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সুকৌশলে লুকানো ১৭ হাজার ছয়
শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লক্ষ টাকা বলে জানায় র‌্যাব।গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবাসহ তাদেরকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে  বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা  হয়েছে। পুলিশ তাদেরকে  আদালতে পাঠিয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy