প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৫ পিএম (ভিজিট : ২৯১)

X
নীলফামারীর সৈয়দপুরে এমাদিয়া ফাউন্ডেশন নামে একটি মানবিক স্বাস্থ্য শনিবার (১৩ ডিসেম্বর) শহরের হাতিখানা খানকাহে এমাদীয়া প্রাঙ্গণে দিনব্যাপি এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এতে দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকগণ পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
সৈয়্যদ শাহ মজিবুল হক এমাদী আল আজহারীর সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবিএমএস, এমপিএইচ, ডিটিএমএন্ডএইচ, এমবিবিএস ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ) গাউসুল আযীম চৌধুরী, নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, ন্যাশনাল হেলথ্ এলায়েন্স (এসএইচএ) এর সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ প্রমুখ।
অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন শিশুদের স্নায়ুজনিত ও বিকাশজনিত জটিল রোগের বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পেডিয়ট্রিক নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজনীন আকতার (রুবী), নিঃসন্তান দম্পতি, স্ত্রী, গাইনী-প্রসূতি বিশেষজ্ঞ ও সার্জন ঢাকা স্কয়ার হাসপাতালের কনসালট্যান্ট ডা. কাজী শামসুন নাহার ও ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ. স. ম ফরহাদ-উল-হাসান। পুরো ক্যাম্পটির তত্বাবধানে ছিলেন এমাদীয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুরাদ এমাদী। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হায়দার এমাদী, খানকাহ এমাদীয়া ও মাদ্রাসার আলহাজ্ব জোবায়ের আলম এমাদী, নাদিম এমাদী, আওরঙ্গজেব এমাদী, মোবাসির এমাদী, ফারুক এমাদী, আরজু এমাদীসহ এমাদীয়া ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
আয়োজক ফাউন্ডেশনের সদস্যরা জানান, আর্থিকভাবে অসচ্ছল মানুষজন যেন বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং জটিল রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা ও সঠিক চিকিৎসা লাভ করতে পারেন সেই লক্ষ্যেই এই বিনামুল্যে ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তারা।