মুকসুদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি

2025-12-14T12:52:54+00:00
2025-12-14T12:52:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
মুকসুদপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৫২ পিএম   (ভিজিট : ২০৩)
X

শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় মুকসুদপুর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাসনাত। পরে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ফুল দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানান।

এ সময় সরকারি মুকসুদপুর কলেজ এবং সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এক মিনিট নীরবতা পালন করে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসনাত। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “শহিদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতার ঠিক আগমুহূর্তে তাঁদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি। সত্য ইতিহাস জানা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়াই তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

বিশেষ অতিথির বক্তব্যে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, “মুক্তিযুদ্ধ ও শহিদ বুদ্ধিজীবীদের ইতিহাস জানা ছাড়া প্রকৃত দেশপ্রেম পূর্ণতা পায় না। শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে তাঁদের আদর্শ আমাদের পথপ্রদর্শক।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মোঃ মাহাবুব হাসান বাবর।

আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. রায়হান ইসলাম (শোভন), যিনি শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্ব তুলে ধরেন।

উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মিজানুর রহমান শহিদ বুদ্ধিজীবীদের ত্যাগ স্মরণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম এবং সাংবাদিক আমজাদ হোসেন আমদ সাংবাদিক সমাজের পক্ষ থেকে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে একাত্মতা প্রকাশ করেন।

বীর মুক্তিযোদ্ধা ও বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির যুবসমাজকে দেশপ্রেমে গড়ে তুলতে শহিদ বুদ্ধিজীবীদের জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান।

অন্য বীর মুক্তিযোদ্ধা আক্রামুজ্জান মুক্তিযুদ্ধ ও শহিদ বুদ্ধিজীবীদের অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া সরকারি মুকসুদপুর কলেজের সহকারী অধ্যাপক ড. কবির ইসলাম শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষাংশে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy