বাঁশখালীতে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা ও বাঁশখালী থানার পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মো. আহম্মদ মোস্তফা (২৬) ও অনিক

2025-12-14T12:56:14+00:00
2025-12-14T12:56:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৬ পিএম   (ভিজিট : ১২৩)
বাঁশখালী থানা পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার।
X

বাঁশখালী থানা পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার।

চট্টগ্রামের বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা ও বাঁশখালী থানার পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মো. আহম্মদ মোস্তফা (২৬) ও অনিক কান্তি দে (২৪) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় বাঁশখালী থানা সংলগ্ন ডায়াবেটিক হাসপাতালের সামনে চেকপোস্টে বসিয়ে একটি মিনিট্রাক তল্লাশি করে ট্রাকটির ভেতর থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার এবং মিনিট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আহম্মদ মোস্তফা (২৬) এবং অনিক কান্তি দে (২৪) উভয় কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক এলাকার বাসিন্দা।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, ‘গোপন সংবাদ পেয়ে রাত ২টায় একটা মিনিট্রাকে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকটির ভেতর থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়। পরে মিনিট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy