বামুন্দিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

গাংনী (মেহেরপুর )প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ আহমেদ (১৮) নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এঘটনায় আহত

2025-12-14T13:01:27+00:00
2025-12-14T13:01:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বামুন্দিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
গাংনী (মেহেরপুর )প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:০১ পিএম   (ভিজিট : ৩৫)
X

মেহেরপুরের গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ আহমেদ (১৮) নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে ২ জন।

রবিবার সকাল ৯টার দিকে উপজেলার বামন্দী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত রাকেশ আহমেদ উপজেলার তেরাইল গ্রামের মো: কমিরুল ইসলামের ছেলে।

সে স্থানীয় বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।আহতরা হলেন, বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী মেহেরপুরের আব্দুল বাকীর ছেলে অভিক আহমেদ(২৮) ও স্কুল ছাত্র শয়ন আলী (১৬)।

স্থানীয়রা জানান, রাকেশ আহমেদ ও তার বন্ধুরা দুটি মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে বিদ্যালয়ে যাবার পথে বামন্দী বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুত গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলে রাকেশ গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত স্কুল ছাত্র শয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং আহত অভিক স্থানীয় হাসপাতালে  চিকিৎসাধিন।

বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম জানান, বামন্দী বাসস্ট্যান্ড সড়ক দুর্ঘটনায় একজন স্কুল ছাত্র মারা গেছে। আরও দুজন আহত হয়েছে।সঠিক পথে চলাচল না করায় এ দুর্ঘটনাটি ঘটে।

বামন্দী বেসরকারি সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হওয়া রাকেশ আহমেদ নামের একজন মারা গেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আহত একজনকে কুষ্টিয়া মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়েছে। এবং একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy