সৈয়দপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ বোতল বিদেশী মদসহ এক ব্যবসায়ী আটক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুর শহরের সৈয়দপুর প্লাজা মার্কেটের ২য় তলার ঝুমকা ফ্যাশন অ্যান্ড স্পোর্টস কর্নার নামে একটি দোকানে অভিযান চালিয়ে

2025-12-14T12:40:04+00:00
2025-12-14T12:40:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ বোতল বিদেশী মদসহ এক ব্যবসায়ী আটক
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪০ পিএম   (ভিজিট : ১১২)
X

নীলফামারীর সৈয়দপুর শহরের সৈয়দপুর প্লাজা মার্কেটের ২য় তলার ঝুমকা ফ্যাশন অ্যান্ড স্পোর্টস কর্নার নামে একটি দোকানে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদসহ দোকান মালিক মোহাম্মদ আলী (৪০)’কে আটক করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, বেশ কিছুদিন ধরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তারা ওই দোকানটি পর্যবেক্ষণে রাখেন। পরে নিশ্চিত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মদসহ দোকান মালিককে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ আলী সৈয়দপুর শহরের কুন্দল এলাকার মুচি পাড়ার মৃত. দেলোয়ার হোসেনের পুত্র। এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

এনিয়ে রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মোবাইল ফোনে কথা হলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy