প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:৩৮ পিএম (ভিজিট : ৩৯)

X
চট্টগ্রামের বাঁশখালীতে উফশী বীজ ও হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ১৩'শ ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস কার্যালয়ের হলরুমে এসব সার ও বীজ বিতরণ করা হয়।এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।'
এ সময় বীজ-সার বিতরণে উপজেলার ৪২০ জন কৃষককে ৫ কেজি করে উফশী বীজ ও ২০ কেজি করে সার এবং ৯২০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড বীজ দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জামশেদুল আলম বলেন, 'বাঁশখালীতে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধকরণ এবং প্রান্তিক কৃষকের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে এই প্রণোদনা দেওয়া হয়েছে। কৃষকরা যাতে সঠিকভাবে উপকরণ ব্যবহার করেন, এজন্য উপজেলা কৃষি অফিসের মাধ্যমে তদারকি করা হবে।