পাবনায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।এদিন সকালে পাবনা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাব চত্বর থেকে পদযাত্রা করা হয়।

2025-12-14T13:43:27+00:00
2025-12-14T13:43:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাবনায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:৪৩ পিএম   (ভিজিট : ৫০)
X

পাবনা শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।এদিন সকালে পাবনা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাব চত্বর থেকে পদযাত্রা করা হয়। পরে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ দূর্জয় পাবনা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

পরে পাবনা প্রেসক্লাব অডিটোরিয়ামে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন প্রবীন সাংবাদিক, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান প্রেসক্লাব সম্পাদক জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক ইমরোজ খোন্দকার বাপ্পী, নির্বাহী সদস্য সুশীল তরফদার, আরিফ আহমেদ সিদ্দিকী, শাহীন রহমান, এসএম আলম ও সাংবাদিক রিজভী জয়। 

এছাড়াও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে দূর্জয় পাবনা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাবনা আঞ্চলিক কার্যালয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy