লাখাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

লাখাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলার অভ্যন্তরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে

2025-12-14T13:47:15+00:00
2025-12-14T14:01:58+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
লাখাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:৪৭ পিএম  আপডেট: ১৪.১২.২০২৫ ২:০১ পিএম  (ভিজিট : ৩৭)
X

লাখাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলার অভ্যন্তরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।

মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, ১ নম্বর লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, পল্লী উন্নয়ন কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নওয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম ও সাংবাদিক পারভেজ হাসানসহ অন্যান্যরা।

বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। তাঁরা বলেন, পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী দেশকে মেধাশূন্য করার নীলনকশা বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, চিকিৎসকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে। দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের জাতি আজীবন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy