কুড়িগ্রামে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনাসভা

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায়

2025-12-14T14:02:04+00:00
2025-12-14T14:02:04+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনাসভা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২:০২ পিএম   (ভিজিট : ১২৯)
X

শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মিস অন্নপূর্ণা দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম; কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি (ইঞ্জিনিয়ার্স); অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা; বীর মুক্তিযোদ্ধাগণ; বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ; রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় ও বেদনাবিধুর অধ্যায়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy