নেত্রকোনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২:১৮ পিএম (ভিজিট : ৮৬)

X
নেত্রকোনা প্রশাসনের উদ্যোগে রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, সাবেক যুগ্ম আহবায়ক এস. এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম শফিকুল কাদের সুজা, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান প্রমুখ।