গলায় ফাঁস নেয়ার এক মাস পর হাসপাতালে রিয়ামনির মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

প্রেম ঘটিত কারণে গলায় ফাঁস নেয়ার প্রায় এক মাস পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মারা

2025-12-14T15:25:53+00:00
2025-12-14T15:25:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গলায় ফাঁস নেয়ার এক মাস পর হাসপাতালে রিয়ামনির মৃত্যু
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩:২৫ পিএম   (ভিজিট : ৭৭)
X

প্রেম ঘটিত কারণে গলায় ফাঁস নেয়ার প্রায় এক মাস পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মারা গেছে রিয়ামনি(১৪)। 

সে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের রমজান আলীর মেয়ে। গত ১৬ নভেম্বর দুপুরে সে নিজ ঘরের আঁড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

জানা গেছে, রিয়ামনির কুমিল্লা জেলার মেঘনা উপজেলার জনৈক যুবকের সহিত প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে রিয়ামনি গত ১৬ নভেম্বর দুপুরে তার নিজ ঘরের আঁড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে ঝুুলে পড়ে। ঘটনাটি দেখে ফেলে তার ভাই আসিক এবং ভাবী সুমাইয়া। তারা বাড়ীর লোকদের সহযোগিতায় রিয়ামনিকে মূমুর্ষূ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখান থেকে ২৩ নভেম্বর তার অবস্থার অবনতি হলে বি এস এম এম ইউ হাসপাতালের আই সি ইউতে নেয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় রিয়ামনির মৃত্যু হয়। 

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy