আটপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণার আটপাড়া উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের

2025-12-14T16:25:30+00:00
2025-12-14T16:25:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আটপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৪:২৫ পিএম   (ভিজিট : ৪৬)
X

যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণার আটপাড়া উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার তানজীলা শারমিন দৃষ্টি (ভূমি),উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,বীর মুক্তিযোদ্ধা শামসুল হক শান্তু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা , শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাদের আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy