নির্বাচনী সময়ে অপতথ্য রোধে, সত্য ও যাচাইকৃত সংবাদ পরিবেশন করতে হবে: রিজওয়ানা

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নব দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনী সময়ে প্রপাগান্ডা, অপতথ্য ও ভুল তথ্য

2025-12-14T16:43:56+00:00
2025-12-14T16:49:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নির্বাচনী সময়ে অপতথ্য রোধে, সত্য ও যাচাইকৃত সংবাদ পরিবেশন করতে হবে: রিজওয়ানা
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৩ পিএম  আপডেট: ১৪.১২.২০২৫ ৪:৪৯ পিএম  (ভিজিট : ৬৩)
X

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নব দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনী সময়ে প্রপাগান্ডা, অপতথ্য ও ভুল তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে অবশ্যই সত্য ও যাচাইকৃত তথ্য উপস্থাপন করতে হবে। তিনি বলেন, বিভ্রান্তিকর তথ্যের কারণে যেন নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রভাবিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

রোববার বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকার একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক গণমাধ্যম প্রত্যাশা করে। তথ্যপ্রবাহ হবে অবাধ, তবে তা হতে হবে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং সঠিক তথ্যের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে সহায়ক ভূমিকা রাখাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, গণমাধ্যম ইতোমধ্যেই গণতন্ত্র চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ ভূমিকা আরও পেশাদার ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার সঠিক তথ্যের পক্ষে থাকবে এবং এই কাজে গণমাধ্যমকে প্রয়োজনীয় সহায়তা দেবে। স্বাধীনতা, জবাবদিহি ও ন্যায়বিচার- এই তিন ভিত্তির ওপর দাঁড়িয়েই একটি বিশ্বাসযোগ্য গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (প্রশাসন) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ নব দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে উপদেষ্টা সমসাময়িক বিষয়ে গণমাধ্যম প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy