নীলফামারীতে বিভাগীয় লেখক পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে রংপুর বিভাগীয় লেখক পরিষদ নীলফামারী জেলা শাখার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বিকেলে নীলফামারী সদর

2025-12-14T17:06:39+00:00
2025-12-14T17:06:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে বিভাগীয় লেখক পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৫:০৬ পিএম   (ভিজিট : ১৫৬)
X

নীলফামারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে রংপুর বিভাগীয় লেখক পরিষদ নীলফামারী জেলা শাখার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বিকেলে নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন- বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমেদ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও লেখক ডাঃ আবু হেনা মোস্তফা কামাল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মজনুর রহমান, লেখক পরিষদের নীলফামারী শাখার সহ-সভাপতি মো. আব্দুর রউফ চৌধুরী। 

রংপুর বিভাগীয় লেখক পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ বিশ্বাসের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, বিভাগীয় লেখক পরিষদের নীলফামারী শাখার সভাপতি কবি ও লেখক মনি খন্দকার। সাহিত্য সভায় নীলফামারীসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত লেখকরা কবিতা আবৃত্তি করেন। 

এর মধ্যে এসকে মহসিন আলী, কক আব্দুস সোবহান, আজমা আহসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, সুজাউল আজাদ আবির, খবির আহমদ, রাজ্জাক দুলাল, গোলাম ফারুক, মিলি চৌধুরী, প্রকাশ চন্দ্র রায়, সুনির্মল কুমার রায়, সুবাশ ঋষি লিংকন, আনোয়ারুল হক, মো. মোমিনুল ইসলাম, গুলশান আরা মোনা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy