মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষণ পরিবেশকে আরও সুরক্ষিত করতে নাচোল উপজেলার মুন্সী হযরত

2025-12-14T17:56:09+00:00
2025-12-14T18:02:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৬ পিএম  আপডেট: ১৪.১২.২০২৫ ৬:০২ পিএম  (ভিজিট : ২১৬)
X

আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষণ পরিবেশকে আরও সুরক্ষিত করতে নাচোল উপজেলার মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে উদ্বোধন করা হয়েছে।

রবিবার ১৪ ডিসেম্বর প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম এর সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার এই কার্যক্রমের শুভ সূচনা করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান এবং শিক্ষক ও শিক্ষার্থীরা।

এই অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরাগুলো কেবল বিদ্যালয়ের বাইরের পরিবেশেই নয়, শ্রেণীকক্ষের ভেতরের কার্যক্রমও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।এর ফলে শিক্ষার্থীরা যেমন একটি নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে, তেমনি শিক্ষকদের পাঠদান এবং শিক্ষার্থীদের মনোযোগও থাকবে সর্বদা মনিটরিং এর আওতায়।

এছাড়াও ক্লাসরুমের ভেতরের পরিবেশ সার্বক্ষণিক মনিটরিং এর ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা আরও বেশি মনোযোগী ও দ্বায়িত্বশীল হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং ক্লাসে শৃঙ্খলা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যালয় ক্যাম্পাসের বাইরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা সহজ হবে। কর্তৃপক্ষ যেকোনো স্থান থেকে ক্যামেরার ফুটেজ দেখে সার্বিক পরিস্থিতি তদারকি করতে পারবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ গোলাম রব্বানী সরদার বলেন, "শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপনের এই উদ্যোগ একটি প্রশংসনীয় পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও স্বচ্ছ, নিরাপদ এবং উন্নত হবে বলে আমি বিশ্বাস করি।"

​অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান এই প্রযুক্তিগত সংযোজনের গুরুত্ব তুলে ধরেন এবং এর মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও নিরাপত্তার মান বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

​এই উদ্যোগকে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, সিসিটিভি ক্যামেরার নজরদারি মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে সহায়ক হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy