হাদিকে গুলি করার প্রতিবাদে চান্দিনায় বিএনপির বিক্ষোভ মিছিল

চান্দিনা উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদী ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ

2025-12-14T17:57:51+00:00
2025-12-14T17:57:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাদিকে গুলি করার প্রতিবাদে চান্দিনায় বিএনপির বিক্ষোভ মিছিল
চান্দিনা উপজেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৭৩)
X

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদী ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপি। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে চান্দিনায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের নেতৃত্বে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চান্দিনা পাইলট স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য দেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি  ও কুমিল্লা (চান্দিনা-৭) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আতিকুল আলম শাওনসহ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনাটি একটি পরিকল্পিত হামলা। তাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এ হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মো. মফিজুল ইসলাম ভূঁইয়া, চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী এরশাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, সাবেক যুবদল সভাপতি মাওলানা আবুল খায়ের, যুবদল নেতা ফরহাদ করিম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. শরীফ খান, পৌর ছাত্রদল আহ্বায়ক মাহবুবুল আলম দোলন, উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান হোসেন শাহজাহান, মহিলা যুবদল সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, উপজেলা কৃষকদল আহ্বায়ক মো. মফিজুল ইসলাম, সদস্য সচিব মো. জসিম উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদা আক্তার শিল্পীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy