পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শহীদ বুদ্ধিজীবী

2025-12-14T18:08:58+00:00
2025-12-14T18:08:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৮ পিএম   (ভিজিট : ৪৫)
X

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাচ ধারণ করেন। সকাল আট টায় জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়ালের নেতৃত্বে সকাল সাড়ে আটটায় প্রশাসনিক ভবনের সমানে থেকে র‌্যালি বের হয়। র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। স্বাধীনতা চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আরও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন  ডিনবৃন্দ, গণিত বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, ইংরেজি বিভাগ, ইতিহাস বিভাগ, রসায়ন সমিতি, লোক প্রশাসন বিভাগ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, বাংলা বিভাগ, স্বাধীনতা হল, জুলাই-৬ হল, গণতন্ত্র হল, মাতৃভাষা হল ও রোভার স্কাউট। এর পর এক মিনিট নিরবতা পালন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি শেষে স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, বাঙালির স্বাধীকার আন্দোলনের ইতিহাস পুরনো। ৫২ থেকে ২৪ পর্যন্ত গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে। পাকিস্তান বাহিনী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল এ দেশ যাতে নেতৃত্ব শূন্য হয়, মেধা শূন্য হয়। জাতি যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে। জাতি যদি সঠিক ভাবে মাথা তুলে দাঁড়াতে পারতো তাহলে ফ্যাসিষ্টদের জম্ম হতো না। সঠিকভাবে দাঁড়াতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে ঐক্য না থাকলে সামনে আগানো যাবে না। সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, হানাদার বাহিনী টার্গেট করে একাত্তরের ১৪ ডিসেম্বর ৯৫১ জন শিক্ষাবিদকে হত্যা করেছিল। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশ যাতে সঠিকভাবে গড়ে না উঠতে পারে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হলো দেশকে গড়ে  তোলা।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের রক্ত বৃথা যায়নি।  আমাদের অনেক অর্জন আছে।  সুযোগ এসেছে আমরা এ দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy