চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে কুমিল্লার চান্দিনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য

2025-12-14T18:40:10+00:00
2025-12-14T18:40:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০ পিএম   (ভিজিট : ৭১)
X

মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে কুমিল্লার চান্দিনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।রবিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর এবং চান্দিনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক বলেন,১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। দেশের স্বাধীনতা অর্জনের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। তাঁদের আত্মত্যাগ ও অবদান জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এতে করে তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবিক ও নৈতিক মূল্যবোধে বিশ্বাসী হয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহান আল্লাহর কাছে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করা হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবসের এই আয়োজনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতির ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy