শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নড়াইলের কালিয়ায় পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ডাক বাংলো চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোমিন, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।