গফরগাঁওয়ে জীবনের নিরাপত্তা চেয়ে যুবদল নেতার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, গফরগাঁও

সারাবাংলা

যুবলীগ ক্যাডার, আদম ব্যবসায়ী আবু বক্কর বাদশা ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুছ

2025-12-14T19:05:20+00:00
2025-12-14T19:29:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গফরগাঁওয়ে জীবনের নিরাপত্তা চেয়ে যুবদল নেতার সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, গফরগাঁও
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৭:০৫ পিএম  আপডেট: ১৪.১২.২০২৫ ৭:২৯ পিএম  (ভিজিট : ১৪৯২)
X

যুবলীগ ক্যাডার, আদম ব্যবসায়ী আবু বক্কর বাদশা ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুছ সালাম বিপ্লবের ক্ষতি করাসহ তাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে গফরগাঁও প্রেসক্লাবের শামছুল হক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন যুবদল নেতা আব্দুছ সালাম বিপ্লব। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন ভুক্তভোগী ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহসভাপতি আব্দুছ সালাম বিপ্লব জানান, রাজনৈতিক শক্রতার জের ধরে গফরগাঁওয়ের যুবলীগের অস্ত্রধারী ক্যাডার আবু বকর বাদশা, আব্দুর রহমান ফারাবী, আমির হামজাসহ তাদের বাহিনী আমাকে নানাভাবে ক্ষতি করতেছে। গত ২২ নভেম্বর গভীর রাতে ধামাইলে গ্রামে আমার বাড়ি পাশে আমার রাজনৈতিক কার্যালয়ে পেটোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাদশা বাহিনী আমার রাজনৈতিক কার্যালয়ে আগুন দিয়েই ক্ষান্ত হয়নি, আমার বাড়ি ঘরে আগুন দিয়ে আমার পুরো পরিবারসহ আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে। এখন গুলিতে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

যুবদল নেতা আব্দুছ ছালাম বিপ্লব লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেন, এই বাদশা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সন্ত্রাসী  আমির হামজা গত ১৫ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন/শাট ডাউন কর্মসূচি পালনের জন্য এক প্রাইভেটকার ভর্তি দেশীয় অস্ত্র, প্লাষ্টিক বোতলে রক্ষিত পেট্রোল বোমা, ব্যানার নিয়ে গফরগাঁও প্রবেশ করলে উপজেলার পুখুরিয়া এলাকায় সাধারন জনতা তাকে আটক করে থানা পুলিশে সোর্পদ করে। কিন্ত রহস্যজনক কারনে গফরগাঁও থানার তৎকালীন কর্মকর্তারা আমির হামজার জব্দকৃত গাড়িটি একদিন পরেই ছেড়ে দেয় এবং আওয়ামী সন্ত্রাসী আমির হামজাকে সাধারন মামলায় চালান দেয়।

ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহসভাপতি আব্দুছ সালাম বিপ্লব সাংবাদিক সম্মেলনে বলেন, আবু বক্কর বাদশা বাহিনী নানাভাবে আমাকে ক্ষতি করাসহ প্রতিনিয়ত আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আবু বক্কর বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডের ন্যায় বিচার প্রত্যাশা করছি।

সংবাদ সম্মেলনে  বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy