বিচ্ছেদ মানেই শেষ হয়ে যাওয়া নয়: অপু

অনলাইন ডেস্ক

বিনোদন

রাশেদ মামুন অপু ও সংবাদপাঠিকা মমরেনাজ মোমের ছয় বছর আগেই ভেঙে গেছে সংসার।সামাজিক প্রতিবন্ধকতা, ভয় ও দ্বিধার কারণে

2025-12-15T11:09:05+00:00
2025-12-15T11:19:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিচ্ছেদ মানেই শেষ হয়ে যাওয়া নয়: অপু
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০৯ এএম  আপডেট: ১৫.১২.২০২৫ ১১:১৯ এএম  (ভিজিট : ৯৫)
X

রাশেদ মামুন অপু ও সংবাদপাঠিকা মমরেনাজ মোমের ছয় বছর আগেই ভেঙে গেছে সংসার।  সামাজিক প্রতিবন্ধকতা, ভয় ও দ্বিধার কারণে দুজনে মিলে এই বিচ্ছেদের সিদ্ধান্ত গোপন রেখেছিলেন।  সম্প্রতি অভিনেতা অপু নিজেই তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি লিখেছেন, ”অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন” গোপনীয়তা বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল দুজনের জন্যই। 

তাই দুজনেরই সিদ্ধান্তে আমরা বিষয়টি পরিষ্কার হতে চাই। এখন খুব আন্তরিকভাবে দুজনের সিদ্ধান্তেই আমরা বিষয়টি প্রকাশ্যে এনেছি।  বিচ্ছেদ মানেই ধ্বংস নয়, শেষ হয়ে যাওয়া নয়।  এই ঘোষণার পর তাঁর ভক্তদের মধ্যে মন ভাঙার চিত্র দেখা যায়। এই দম্পতির একটি ছেলে রয়েছে, যে অভিনেতার কাছেই থাকবে বলে জানা গেছে।

রাজশাহীর আঞ্চলিক ভাষায় সংলাপ বলে তিনি দ্রুত পরিচিতি লাভ করেন।  তিনি নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। সম্প্রতি তিনি শাকিব খানের 'প্রিন্স' সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

বর্তমানে তিনি অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।







Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy