ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে ট্রলির ধাক্কায় লিমা আক্তার (৩০) নামে নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মোটরসাইকেল

2025-12-15T11:43:02+00:00
2025-12-15T11:43:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৩ এএম   (ভিজিট : ৬৫)
X

ঝালকাঠির নলছিটিতে ট্রলির ধাক্কায় লিমা আক্তার (৩০) নামে নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক তিনি আহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯ টা ৪০ মিনিটে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের লক্ষণকাঠি এলাকায় বরিশাল -ঝালকাঠি মহাসড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।

নিহত লিমা আক্তার ইশ্বরকাঠি এলাকার ব্যবসায়ী রাজু মল্লিকের স্ত্রী। তাদের ৫ বছর বয়সী ও ২ বছর বয়সী দুইটা সন্তান রয়েছে।


নিহত লিমার ভাসুর ইউপি সদস্য পারভেজ মল্লিক জানান, বাড়ি থেকে মোটরসাইকেলে ঝালকাঠি আসার সময় পিছন থেকে ট্রলি ধাক্কা দেয়। ওদের ধাক্কা দিয়ে একটা নৌবাহিনীর গাড়িকেও ধাক্কা দেয় ট্রলিটি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy