নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে নড়িয়ায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক

শরীয়তপুর প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর)

2025-12-15T11:56:26+00:00
2025-12-15T12:23:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে নড়িয়ায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৬ এএম  আপডেট: ১৫.১২.২০২৫ ১২:২৩ পিএম  (ভিজিট : ২২১)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুলুখন্ড আলী আহম্মদ খানের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, স্লোগান ও ফুলের মালা দিয়ে প্রার্থীকে বরণ করা হয়, যা স্থানীয়ভাবে একটি নির্বাচনী সমাবেশের রূপ নেয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী তফসিল ঘোষণার পর প্রার্থীদের মিছিল, সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ থাকার কথা থাকলেও ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এ কর্মসূচি পালন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন উঠেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুর রহমান কিরন আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেন। একইসঙ্গে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে নড়িয়া উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী  কমিশনার (ভূমি) লাকী দাস  বলেন, আচরন বিধি ভঙ্গ করে বিএনপির এমপি পদপ্রার্থী উঠান বৈঠক এর বিষয় খবর পাই। কিছু চিত্র আমার নিকট আসে, আমি তাৎক্ষণিক পুলিশ সহ সেখানে হাজির হই। তবে সেখানে আমি পৌছানোর আগেই হয়তো বৈঠকটি শেষ হয়ে গেছে। একটি সামিয়ানা ছাড়া আর কিছু পাইনি। তবে সরজমিনে কাওকে না পাওয়ায় আমরা চলে আসি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy