হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালালে অবতরণ করেছে এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে এয়ার

2025-12-15T11:56:49+00:00
2025-12-15T17:14:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালালে অবতরণ করেছে এয়ার অ্যাম্বুলেন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৬ এএম  আপডেট: ১৫.১২.২০২৫ ৫:১৪ পিএম  (ভিজিট : ১০৭)
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২২ মিনিটে ওসপ্রে এভিয়েশনের এয়ার এম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরণ করে বলে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।

তিনি জানান, দুপুর দেড়টায় হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে শাহজালাল ছেড়ে যাওয়ার কথা রয়েছে এয়ার এম্বুলেন্সটির।

গত ১২ ডিসেম্বর ওসমান হাদি রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে আজ সরকারি খরচে এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে।




  বিষয়:   হাদি  সিঙ্গাপুর  শাহজালাল বিমান বন্দর  এয়ার অ্যাম্বুলেন্স 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy