ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হাদির হামলাকারী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা শুটার ফয়সাল

2025-12-15T12:25:06+00:00
2025-12-15T15:36:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছে হাদির হামলাকারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫ পিএম  আপডেট: ১৫.১২.২০২৫ ৩:৩৬ পিএম  (ভিজিট : ১৩৩)
X

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন- এমন দাবি আগেই করেছিলেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের।

এবার তিনি আরও বিস্ফোরক একটি তথ্য সামনে এনেছেন। তার দাবি, ভারতে পালিয়ে গিয়ে হামলাকারী নিজের সেলফি পাঠিয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, হাদির ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন ১২ ডিসেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। বিশেষ গোয়েন্দা সূত্রের বরাতে তিনি দাবি করেন, এরপর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় মোবাইল নম্বর সংগ্রহ করে দেন।

সায়ের তার পোস্টে একটি ভারতীয় নম্বরও উল্লেখ করেন (+৯১৬০০১৩৯৪০**)। তিনি দাবি করেন, ওই নম্বর ব্যবহার করে ফয়সাল করিম মাসুদ গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজের সেলফি পাঠান। তার ভাষ্য অনুযায়ী, যেসব নম্বরে ছবিটি পাঠানো হয়, তার একটি ইন্টারসেপ্ট করে ছবিটি সংগ্রহ করা সম্ভব হয়েছে। ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর থেকেই সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।




  বিষয়:   ভারত  সেলফি  হাদি  হামলাকারী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy