এনডিএম এর উদ্যোগে কুড়িগ্রামে ফুটবল টুর্নামেন্ট

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৪

2025-12-15T13:00:28+00:00
2025-12-15T13:00:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এনডিএম এর উদ্যোগে কুড়িগ্রামে ফুটবল টুর্নামেন্ট
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১:০০ পিএম   (ভিজিট : ১৬২)
X

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন পরিষদ মাঠে এই খেলার আয়োজন করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন উদ্দিন। 


এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, বেলগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব রহমান, প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম, বেলগাছা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুল ইসলাম সাবলু, ফ্রেন্ডস হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর আমিনুল ইসলাম লিটন সহ ওই ইউনিয়নের মান্যগণ্য ব্যক্তিগণ। 


ফাইনাল খেলায় ভাই ব্রাদার স্পোর্টিং ক্লাব ০৩ গোল দিয়ে বিজয়ী হয় এবং বসুনিয়া পাড়া ইয়ং স্টার ক্লাব ০২ গোলে রানার্স আপ হয়। 


খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের সম্মাননা মেডেল ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এবং খেলার সার্বিক সহযোগিতা করেন আনসার ফিল্ড বাজার সমিতির সভাপতি মোঃ রোস্তম আলী। 


এছাড়াও খেলা শুরুর আগে অতিথিবৃন্দ বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার" দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy