ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর–বেনাপোল মহাসড়কে ঝিকরগাছা উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বিপ্লব (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত

2025-12-15T13:41:46+00:00
2025-12-15T13:41:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১:৪১ পিএম   (ভিজিট : ৫৫)
X

যশোর–বেনাপোল মহাসড়কে ঝিকরগাছা উপজেলায়  অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বিপ্লব (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।


সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দূইটার দিকে ঝিকরগাছার চারাতলা এলাকার মহিদুল তেল পাম্পের সেলিম ট্রাক সার্ভিসিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত বিপ্লব যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি গ্রামের খালেকের ছেলে। তিনি যশোর-ল-১৫-৪৩১৭ নম্বরের কালো রঙের একটি পালসার মোটরসাইকেলযোগে যশোর–বেনাপোল মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


প্রত্যক্ষদর্শী আকরাম হোসেন ও তাওহিদসহ স্থানীয়রা জানান,দুর্ঘটনার পরপরই বিপ্লবকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ততক্ষণে তিনি মারা যান। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।


এ ঘটনায় নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মহসিন অফিসার ইনচার্জ মোঃ মহসিন বলেন এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy