চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে গভীর শ্রদ্ধায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। রবিবার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন

2025-12-15T13:49:53+00:00
2025-12-15T13:49:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী পালিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১:৪৯ পিএম   (ভিজিট : ১৫৭)
X

চাঁপাইনবাবগঞ্জে গভীর শ্রদ্ধায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। রবিবার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় রেহাইচরে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠর বেদীতে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ, পরে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন এবং বীরশ্রেষ্ঠর ভাগ্নে মো. নাজমুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিবার-পরিকল্পনা অধিদপ্তর, জেলা কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মুখতার আলী।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিনসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ এর বিভিন্নস্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খাইরুল ইসলামসহ অনান্য বীর মুক্তিযোদ্ধাগণ।

এসময় আরও শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের নির্বাহী প্রধান কর্মকর্তা মোঃ আফাজ উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, জেলা পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে কোরআনখানি, কবর জিয়ারত ও দোয়া করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy