প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২:০২ পিএম আপডেট: ১৫.১২.২০২৫ ২:০৭ পিএম (ভিজিট : ১৪৩)

X
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিজয়ের মাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের মাঝে জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাে: আমিনুল ইসলামের সভাপতিত্বে জাতীয় পতাকা বিতরণে বক্তব্য রাখেন বিভিন্ন স্কুল ও দপ্তরের প্রধানগণ। বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মো: আমিনুল ইসলামকে বিজয়ের মাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরের মাঝে জাতীয় পতাকা বিতরণে ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এস এম নাজমুস ছালেহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগম, একাডেমিক সুপারভাইজার সুজন কুমার বিশ্বাস, উপজেলা সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।