প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩:০০ পিএম (ভিজিট : ৩৫)

X
সাতক্ষীরায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম এর আওতায় “হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা, ভূমি আইন ও আইসিটি প্রশিক্ষণ এর সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠান হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর ) দুপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে
পুরাতন সাতক্ষীরা জেলা মন্দিরে (মায়ের বাড়ি) ৩টি বিষয়ে ৯ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে পুরোহিতদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং খুলনা অশোক কুমার চ্যাট্টার্জী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুনিয়র কনসালটেন্ট অনিশা ব্যানার্জী।
জেলায় বিভিন্ন মন্দির এবং মঠে কর্মরত ২৫ জন পুরোহিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।