স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করছেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বাধীন ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল।

2025-12-15T15:33:02+00:00
2025-12-15T15:33:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৩ পিএম   (ভিজিট : ৮৯)
X

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করছেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বাধীন ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল। 

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তারা সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। বিক্ষোভকারী বাকিরা শিক্ষা ভবন মোড়ে অবস্থান করছেন।

ডাকসু নেতাদের তিন দাবি হলো- শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং লীগের ‘সন্ত্রাসী’দের গ্রেফতার করা। 

এর আগে, একই দাবিতে ডাকসু নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। সোমবার দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। 

পরে তারা দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড়ের দিকে অগ্রসর হলে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করেন।

  বিষয়:   ডাকসু  স্বরাষ্ট্র উপদেষ্টা  ওসমান হাদি  সাদিক কায়েম 

Loading...
Loading...

জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy