ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ সোমবার বেলা ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। এর আগে তার অবস্থাকে ‘ভেরি ফেভারেবল কনডিশন’ বলে উল্লেখ করেন চিকিৎসকরা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুরে গেছেন। বেলা ১১টা ২২ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্স। এতে ওঠানোর আগে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ থেকে ‘অনুকূল’ অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা।
ওসমান হাদিকে আইসিইউ থেকে বের করার আগের সময়ের একটি ভিডিও প্রকাশ হয়েছে। ওই ভিডিওতে এতে চিকিৎসকদের বলতে শোনা যায়, ‘Moving from ICU with a very favourable condition’। তারা হার্টবিট, ব্লাড প্রেসারসহ শারীরিক অবস্থার বিষয়ে আইসিইউ-এর যন্ত্রের মনিটর দেখিয়ে বর্ণনাও দেন। তবে ভিডিওটি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে, গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। এরপর থেকে তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার অবস্থা ‘আশঙ্কাজনক’।