প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৩ পিএম (ভিজিট : ৩২)

X
দিনাজপুরের বোচাগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৬৫টি পরিবারের মাঝে ছাগল ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণীসম্পদ অফিস কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে ২টি করে ছাগল, ছাগলের জন্য ২৫ কেজি দানাদার খাদ্য, প্রয়োজনীয় মেডিসিন, ৫টি ফ্লোর ম্যাট এবং গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফ হাসান।
অনুদান বিতরণ শেষে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু কায়েস বিন আজিজ বলেন, “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে আজ উপজেলায় ১৬৫টি পরিবারকে ছাগল ও প্রয়োজনীয় সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো—ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাই-বোনেরা যেন সঠিকভাবে ছাগল পালন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে এবং ধীরে ধীরে দারিদ্র্য দূর করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে।”
এ সময় উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।