পাকুন্দিয়ায় ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধানের শীষের পক্ষে বিরামহীন প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা।সোমবার (১৫ ই ডিসেম্বর) দিনব্যাপী পাকুন্দিয়া

2025-12-15T16:40:52+00:00
2025-12-15T16:40:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪:৪০ পিএম   (ভিজিট : ১১৮)
X

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধানের শীষের পক্ষে বিরামহীন প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার (১৫ ই ডিসেম্বর) দিনব্যাপী পাকুন্দিয়া পৌর সদর, উপজেলার চরফরাদী ইউনিয়নের আলীশাহ বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির নেতারা।

গণসংযোগে উপস্থিত ছিলেন- পাকুন্দিয়া পৌরসভার সাবেক মেয়র, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, জেলা জজ কোর্টের পিপি ও কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া কটিয়াদি) আসনে ধানের শীষ প্রতিকে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট জালাল উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, কামাল উদ্দিন (ভিপি কামাল) পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, চরফরাদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন ঠাকুর প্রমুখ। 

তারা ভোটারদের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে থাকাকালীন সময়ে বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন এবং চরফরাদী ইউনিয়নের ৯নং ওর্য়াড বিএনপির সভাপতি মরহুম আবুল কাশেম এর স্মরণে দোয়া মাহফিল করেন দলটির নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy