টঙ্গীতে খাবারের হোটেলে ভোক্তা অধিকারের অভিযান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে খাবারের হোটেলে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও

2025-12-15T16:47:25+00:00
2025-12-15T16:47:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে খাবারের হোটেলে ভোক্তা অধিকারের অভিযান
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৭ পিএম   (ভিজিট : ১২৫)
X

গাজীপুরের টঙ্গীতে খাবারের হোটেলে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে হোটেলটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা শাখার সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা শাখার কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এসময় তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে টঙ্গী স্টেশন রোড এলাকায় পালকি হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে খাবার উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে হোটেলটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy