ভালুকায় সহকারী রিটার্নিং অফিসারের মতবিনিময় সভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার

2025-12-15T17:19:33+00:00
2025-12-15T17:19:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় সহকারী রিটার্নিং অফিসারের মতবিনিময় সভা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৫:১৯ পিএম   (ভিজিট : ২৭১)
X

ময়মনসিংহের ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের দায়িত্বপ্রাপ্ত মোঃ ফিরোজ হোসেন সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় নির্বাচনকালীন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মোঃ ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ ছাইফ উল্লাহ পাঠান ফজলু, গণ অধিকার পরিষদের প্রার্থী আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, গোলজার হোসেন, উসমানগনি মাখন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় সহকারী রিটার্নিং অফিসার নির্বাচনী আচরণবিধির বিভিন্ন দিক তুলে ধরে সকল প্রার্থী ও নেতাকর্মীদের তা মেনে চলার আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy