সাঁথিয়ায় একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনা ০১ (সাঁথিয়া) একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১৫ ডিসেম্বর বিকেলে সাঁথিয়া

2025-12-15T17:24:39+00:00
2025-12-15T17:24:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৫:২৪ পিএম   (ভিজিট : ৯০)
X

পাবনা ০১ (সাঁথিয়া) একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ১৫ ডিসেম্বর বিকেলে সাঁথিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব চত্তরে সাঁথিয়া সর্বস্তরের জনগণের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ৬৮ পাবনা ০১ (সাঁথিয়া উপজেলা) একক সংসদীয় আসন বহাল রাখার দাবি জানান। বক্তারা আরো বলেন একটি মহল সাঁথিয়া উপজেলা একক আসন নিয়ে ষড়যন্ত্র করছে। সাঁথিয়ার নানুষ হয়ে ষড়যন্ত্রকারীদের কোর্ট চত্তরে দেখা যাচ্ছে। তারা গুটি কয়েক লোক চায়না সাঁথিয়া উপজেলা একক আসন থাকুক। তবে আমরা দৃঢ় কন্ঠে বলতে চাই এই ধরনের দালালদের সাঁথিয়ায় ঠাই হবে না। সাঁথিয়া একক আসন নিয়ে ষড়যন্ত্র  সাঁথিয়া বাসী মেনে নেবে না।

তুমি কে আমি কে সাঁথিয়া, সাঁথিয়া। সাঁথিয়া একক আসন বহাল চাই, বহাল চাই। সাঁথিয়ার গাদ্দারেরা হুশিয়ার সাবধান শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সাঁথিয়ার প্রাণ কেন্দ্র। 

বিক্ষোভ ও মানববন্ধন শেষে শিখন মোল্লার পরিচালনায় বক্তব্য দেন জোড়গাছা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই,প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি ফারুক হোসেন, সাঁথিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামাল পাশা, ছাত্র নেতা নজরুল ইসলাম, ছাত্র নেতা আসলাম উদ্দিনসহ আরও অনেকে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy