আটপাড়ায় প্রশাসনের উদ্যোগে নির্বাচনী প্রার্থীদের ব্যানার-ফেস্টুন অপসারণ

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখেনেত্রকোনার আটপাড়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে টাঙানো নির্বাচনী প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও

2025-12-15T19:16:26+00:00
2025-12-15T19:16:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটপাড়ায় প্রশাসনের উদ্যোগে নির্বাচনী প্রার্থীদের ব্যানার-ফেস্টুন অপসারণ
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:১৬ পিএম   (ভিজিট : ৩৬)
X

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে টাঙানো নির্বাচনী প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি।

উপজেলার প্রধান সড়ক, বাজার এলাকা, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ মোড়ে ঝুলে থাকা প্রচারণামূলক ব্যানার ও ফেস্টুন খুলে ফেলা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এসব প্রচারণা সামগ্রী অপসারণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি জানান, আচরণবিধি অমান্য করে কেউ ভবিষ্যতে ব্যানার বা ফেস্টুন টাঙালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy