দেবিদ্বারে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চারবারের সাবেক এমপি

2025-12-15T20:02:19+00:00
2025-12-15T20:02:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেবিদ্বারে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০২ পিএম   (ভিজিট : ৩৪)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চারবারের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ও জামায়াত মনোনীত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম শহীদ। 

সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে সহকারী রির্টানিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এর নিকট থেকে নিজ নিজ দলীয় নেতৃবৃন্দরা ওই ফরম সংগ্রহ করেন।

এ সময় বিএনপির প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি আবুল বাশার। 

অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, দেবিদ্বার উপজেলা জামায়ের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, নায়েবে আমীর গোলাম মোস্তফা সরকার, নায়েবে আমীর অধ্যাপক মোঃ শহিদুল্লাহ ও উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy