ঈদগাঁওয়ে তিন দিনের বিজয়মেলা শুরু

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিনের বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে।সোমবার বিকালে

2025-12-15T20:25:08+00:00
2025-12-15T20:25:08+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে তিন দিনের বিজয়মেলা শুরু
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:২৫ পিএম   (ভিজিট : ৭১)
X

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিনের বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালে ঈদগাহ হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেস উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির।

এসময় ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার সনক কান্তি দাশ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ইলিয়াছ মিয়া, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোছাইন, ঈদগাঁও ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দু সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ইসলামপুর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, বিএনপি নেতা চান মিয়া, শ্রমিকদল নেতা শফিউল আলম শান্ত, এনসিপি ঈদগাঁও উপজেলা  সদস্য সচিব রহিম চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সোম, মঙ্গল ও বুধবার তিন দিন এ মেলা পরিচালিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত এ মেলা চলবে বলে জানিয়েছেন ইউএনও মীর কামরুজ্জামান কবির।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy