ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে সেচ বাঁধের (গোদা) পানিতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার

2025-12-15T20:27:15+00:00
2025-12-15T20:27:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম   (ভিজিট : ১২৩)
X

কক্সবাজারের ঈদগাঁওয়ে সেচ বাঁধের (গোদা) পানিতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নতুন অফিস অরলতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জুমনগর অরলতলী গ্রামের রমজান আলী পুত্র রাফি (৭)  ও একই এলাকার মোঃ  হোসেনের কন্যা সানিয়া (৮)। তারা স্থানীয় শিশুদের সাথে গোদার পানিতে এক সাথে গোসল করতে নেমে ডুবে যায় এবং উভয় একটি নুরানী মাদ্রাসায় পড়ত বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পাহাড়ি জনপদ অরলতলী গ্রামে সেচ বাঁধের (গোদা) পানিতে গোসল করতে নামে ওই দুই শিশু। এ সময় সাঁতার না জানায় পানিতে তারা তলিয়ে যায়। পাশের অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। 

বিষয়টি নিশ্চিত করেন সাবেক ইউপি সদস্য আবদু শুক্কুর। তিনি বলেন, দুই শিশুর মৃত্যুুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্য্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বাবুল বলেন, উভয় পরিবারের সম্মতিতে বিনা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy