জীবননগরে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাpওয়ার টিলারের (ট্রলি) ধাক্কায় সামিয়া আক্তার (৫) নামের এক কন্যাশিশুর মৃত্য হয়েছে।আজ সোমবার (১৫ ডিসেম্বর)

2025-12-15T20:46:52+00:00
2025-12-15T20:46:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জীবননগরে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৪২)
X

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাpওয়ার টিলারের (ট্রলি) ধাক্কায় সামিয়া আক্তার (৫) নামের এক কন্যাশিশুর মৃত্য হয়েছে। 

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের মাঝপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সামিয়া আক্তার মাধবপুর গ্রামের মো. শাহজান আলীর কন্যা। 

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সামিয়া নিজ বাড়ি থেকে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy