প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম (ভিজিট : ৪২)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন দিনাজপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছানের কাছ থেকে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম মুরাদ।
দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা। তাঁর পক্ষে দলীয়ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম মুরাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছামাদ, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছামাদ জানান, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ‘জুলাই জাতীয় সনদ: সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
তিনি আরও জানান, এ আসনে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান।